Back to Library
Devotional

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে Aguner Poroshmoni Choyao Prane

Rabindranath Tagore

Aguner Poroshmoni Choyao Prane lyrics by Rabindranath Tagore (1914). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
এ জীবন পুণ্য করো দহন-দানে ॥

আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো—
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ॥

আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো—
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে ॥

Read in Banglish
Aguner poroshmoni choyao prane. E jibon punyo koro dohon-dane. Amar ei dehokhani tule dhoro, Tomar oi debaloyer prodip koro-- Nishidin alok-shikha jwoluk gane. Andharer gaye gaye porosh tobo Shara rat fhotak tara nobo nobo. Noyoner drishti hote ghuchbe kalo, Jekhane porbe sethay dekhbe alo-- Byatha mor uthbe jwole urdhwo pane.

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Aguner Poroshmoni Choyao Prane are available on the discussion page.

View discussion

Related Tracks

Devotional

Loho Loho Tule Loho Nirob Binakhani

লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি

Rabindranath Tagore

"লহো লহো, তুলে লহো নীরব বীণাখানি। তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি ওহে সুন্দর হে সুন্দর॥"

Devotional

Shunno Pran Kade Soda- Praneshor

শূন্য প্রাণ কাঁদে সদা– প্রাণেশ্বর

Rabindranath Tagore

"শূন্য প্রাণ কাঁদে সদা-- প্রাণেশ্বর, দীনবন্ধু, দয়াসিন্ধু, প্রেমবিন্দু কাতরে করো দান ॥"

Devotional

Aji Pronomi Tomare

আজি প্রণমি তোমারে

Rabindranath Tagore

"আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে । তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে ।।"

Devotional

Bhubon Jora Ashonkhani

ভুবনজোড়া আসনখানি

Rabindranath Tagore

"ভুবনজোড়া আসনখানি আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥ রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি,"

Devotional

Bishwojora Phand Petecho

বিশ্বজোড়া ফাঁদ পেতেছ

Rabindranath Tagore

"বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি-- আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি।"

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"