আমি কি দেখেছি হায়
একলা পথে দাঁড়িয়ে
সে ছিল দূরে দূরে তাকিয়ে।
আহারে আহারে
কোথায় পাবো তাহারে
যে ছিল মনের গহীন কোণে।
আকাশে বাতাসে
বসন্ত সুবাসে
কোকিলেরও কুহু ডাকে তারই ছোঁয়া।
অলিতে গলিতে
ঘরেতে বাহিরে
যেথা যাই ডাকে মোরে তারই মায়া।
আমি কি দেখিনি হায়
বুঝিনি শুনিনি হায়
তাহারও মনের আকুলতা।
কেন সে বোঝেনি হায়
শোনেনি জানানি হায়
আমারও বুকের অবুঝ কথা।
Discussion
Public comments for Aha Re are available on the discussion page.
View discussion