আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া।।
আসবে বলে বংশীধারী আশান্বিত হইয়া
রাখিলাম চুয়া চন্দন কটরায় ভরিয়া।।
শোন গো তোরা সব সখী এখন উপায় করি কী
কার কুঞ্জে রইল বন্ধু আমায় পাশরিয়া।।
লবঙ্গ মালতীর মালা সাজাইলাম গো শ্যাম কালা
এগো দেও নি মালা জলেতে ভাসাইয়া।।
শ্ৰীরাধার নয়ন জলে বসন যায়। ভাসিয়া।।
সই গো তোমরা উপায় বল, সুখের নিশি গত হইল
রাধার বন্ধু রৈল পাশরিয়া।
ভাইবে রাধারমণ বলে দুক্ষেতে আস্তর জ্বলে
আনও নিবাও গো সখী প্ৰাণবন্ধু আনিয়া।
Discussion
Public comments for Aila Na Shyam Pranbondhu Kaliya are available on the discussion page.
View discussion