410 songs filed under category · Page 6
বৈষ্ণব পদাবলী
Jabat Nikat Diya Yay Benu Bajaiya
যাবট নিকট দিয়া যায় বেণু বাজাইয়া
Chandidas
"যাবট নিকট দিয়া, যায় বেণু বাজাইয়া, তখন আমি দুয়ারে দাঁড়ায়ে। দেখি বলি আইনু আমি, ফিরিয়া না চাহিলে তুমি, আঁখি রহিল চাঁদ মুখ চেয়ে।।"
Jahar Shohit Jahar Piriti
যাহার সহিত যাহার পিরীতি
Chandidas
"যাহার সহিত, যাহার পিরীতি, সেই সে মরম জানে। লোক চরচায়, ফিরিয়া না চাই, সদাই অন্তরে টানে।।"
Jaite Jole Kodombotole Cholite Goper Nari
যাইতে জলে কদম্বতলে ছলিতে গোপের নারী
Chandidas
"যাইতে জলে, কদম্বতলে, ছলিতে গোপের নারী। কালিয়া বরণ, হিরণ পিঁধন, বাঁকিয়া রহিল ঠারি।।"
Jakhon Nagor Piriti Korila
যখন নাগর পিরীতি করিলা
Chandidas
"যখন নাগর, পিরীতি করিলা, সুখের না ছিল ওর। সোতের সেঁওলা, ভাসাইয়া কালা, কাটিলা প্রেমের ডোর।।"
Jamuna Jaiya Shyamre Dekhiya
যমুনা যাইয়া শ্যামরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী
Chandidas
"যমুনা যাইয়া, শ্যামরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া,কান্দিয়া কান্দিয়া ধেয়ায় শ্যামরূপ খানি।।"
Janha Pahu Aruna-Charane Chali Jata
যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত
Govindadasa
"যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত | তাঁহা তাঁহা ধরণি হইয়ে মঝু গাত || যো সরোবরে পহুঁ নিতি নিতি নাহ | হাম ভরি সলিল হোই তথি মাহ ||"
Je Jon Na Jane Piriti Morom
যে জন না জানে পিরীতি মরম
Chandidas
"যে জন না জানে, পিরীতি মরম, সে কেন পিরীতি করে? আপনি না বুঝে, পরকে মজায়, পিরীতি রাখিতে নারে।।"
Jodi Ba Piriti Sujoner Hoy
যদি বা পিরীতি সুজনের হয়
Dwij Chandidas
"যদি বা পিরীতি সুজনের হয়। নয়ানে নয়ন, হইল মিলন, তবে কেন প্রেম ফিরিয়া না লয়।।"
Jokhon Piriti Koila Ani Chand Hate Dila
যখন পিরীতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
Chandidas
"যখন পিরীতি কৈলা, আনি চাঁদ হাতে দিলা, আপনি করিতা মোর বেশ। আঁখির আড় নাহি কর, হিয়ার উপরে ধর, এবে তোমা দেখিতে সন্দেশ।।"
Joto Nibariye Tay Nibar Na Jay Re
যত নিবারিয়ে তায় নিবার না যায় রে
Chandidas
"যত নিবারিয়ে তায় নিবার না যায় রে। আন পথে যাই সে কানু পথে ধায় রে।। এ ছার রসনা মোর হইল কি বাম রে। যার নাম নাহি লই লয় তার নাম রে।।"
Joton Koriya Beshali Dhuiya Shanje Shajainu Dudh
যতন করিয়া বেসালি ধুইয়া সাঁজে সাজাইনু দুধ
Chandidas
"যতন করিয়া, বেসালি ধুইয়া, সাঁজে সাজাইনু দুধ। দধি সে নহিল, জল সে হইল, পাইনু বড়ই দুঃখ।।"
Maago Genu Khelabar Tore
মাগো গেনু খেলাবার তরে
Jnanadas
"মাগো গেনু খেলাবার তরে | পথে লাগি পেয়ে এক গোয়ালিনী লয়ে গেল মোরে ঘরে ||"
Madhab Bahut Minati Kari Toy
মাধব বহুত মিনতি করি তোয়
Vidyapati
"মাধব বহুত মিনতি করি তোয় | দেই তুলসী তিল দেহ সমপিল দয়া জনু ছোড়বি মোয় ||"
Madhu Ritu Madhukara Panti
মধু ঋতু মধুকর পাঁতি
Vidyapati
"মধু ঋতু, মধুকর পাঁতি; মধুর-কুসুম-মধু-মাতি। মধুর বৃন্দাবন মাঝ, মধুর मधुर রসরাজ।"
Madhura Purete Dham
মধুরা পুরেতে ধাম
Dwija Chandidas
"মধুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম, আইলাম এই বৃন্দাবনে। মম মনে বাঞ্ছা এই,সকল তোমারে কই, শুন শুন বলি তোমা স্থানে।।"
Mandir Bahir Kathin Kapat
মন্দির বাহির কঠিন কপাট
Govinda Das
"মন্দির বাহির কঠিন কপাট। চলইতে শঙ্কিল পঙ্কিল বাট।। তহি অতি দূরতর বাদলদোল। বারি কি বারই নীল নিচোল।।"
Megh Jamini Cholloli Kamini
মেঘ যামিনি চললি কামিনি
Govinda Das
"মেঘ যামিনি চললি কামিনি পহিরি নীল নিচোল রে | সঙ্গে নায়ক কুসুম-শায়ক ছোড়ি মঞ্জির লোল রে ||"
Mila Amila Dui Rosher Lokkhon
মিলা অমিলা দুই রসের লক্ষণ
Chandidas
"রাগাত্মিক পদ ।। মিলা অমিলা দুই রসের লক্ষণ। নায়ক নায়িকা নাম লক্ষণ কথন।।"
Modhur Modhur Ati Sumodhur Mohon Muroli Baje
মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে
Radharaman Dutta
"মধুর মধুর অতি সুমধুর মোহন মুরলী বাজে দেয় করতালি, ব্রজের নাগরী মঙ্গল আরতি মাঝে।"
Mon Mor Ar Nahi Lage Griha-kaje
মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে
Dwija Chandidas
"মন মোর আর নাহি লাগে গৃহ-কাজে। নিশি দিশি কাঁদি, কিন্তু হাসি লোক লাজে।। কালার লাগিয়া হাম হব বনবাসী। কালা নিল জাতি কুল, প্রাণ নিল বাঁশী।।"
Monek Morom Kotha Shuno Lo Shojoni
মনেক মরম কথা শুনলো সজনি
Jnanadas
"মনেক মরম কথা শুনলো সজনি | শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী || কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে | মুখেতে না ফুরে বাণী দুটি আঁখি কান্দে ||"
Moner Morom Kotha
মনের মরম কথা
Jnanadas
"মনের মরম কথা তোমারে কহিয়ে এথা শুন শুন পরাণের সই। স্বপনে দেখিলুঁ যে শ্যামবরণ দে তাহা বিনু আর কারো নই।।"
Motantore Je Kohoye Shunaho Nishchoi
মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়
Chandidas
"মতান্তরে যে কহয়ে শুনহ নিশ্চয়। মস্তক উপরে সহস্র দল পদ্ম কয়।। ভ্রূ মধ্যে দ্বিদল কণ্ঠে ষোলদল।"
Muralir Shore Rohibe Ki Ghore
মুরলীর স্বরে রহিবে কি ঘরে
Chandidas
"মুরলীর স্বরে, রহিবে কি ঘরে, গোকুল যুবতীগণে? আকুল হইয়া, বাহির হইবে, না চাবে কুলের পানে।।"