মা তোকে আদর দিয়ে ছুঁই
আমার এই চোখের তারা তুই,
জড়িয়ে বুকের মাঝে থাক
যেন আর হারায় না কিছুই,
কোনো দিন ও ছেড়ে যাবো না
হারালে যে তোকে পাবো না, হা..
কোনো দিন ও ছেড়ে যাবো না
হারালে যে তোকে পাবো না।
তুই স্বপ্ন তুই সত্যি
তুই এক যে রাজকন্যে,
যত ঝড় হোক যত বৃষ্টি
আমি থাকবো তোরই জন্যে,
তোকে ছাড়া পা বাড়াবো না..
কোনো দিন ও ছেড়ে যাবো না
হারালে যে তোকে পাবো না, হা..
কোনো দিন ও ছেড়ে যাবো না
হারালে যে তোকে পাবো না।
চোখে যেন তারা ফোটে
হাসি যেন থাকে ঠোঁটে,
পরীর ওই ডানায় যেন
খোলা হাওয়া যায় খেলে।
ভালোবাসা তেমনি চাদর
মুড়ে রাখা আলতো আদর,
সকালের আলো যেন হারায়
তাকে না পেলে।
তুই স্বপ্ন তুই সত্যি
তুই এক যে রাজকন্যে,
যত ঝড় হোক যত বৃষ্টি
আমি থাকবো তোরই জন্যে,
তোকে ছাড়া পা বাড়াবো না..
কোনো দিন ও ছেড়ে যাব না
হারালে যে তোকে পাবো না, হা..
কোনো দিন ও ছেড়ে যাবোনা
হারালে যে তোকে পাবোনা
হারালে যে তোকে পাবোনা।
Discussion
Public comments for Aador Diye Chui are available on the discussion page.
View discussion