আবার ভালোবেসে ফেলেছি তোমায় Abar Bhalobese Felechhi Tomay

একটা গান মেঘের মত আকাশ জুড়ে ইতস্তত ভাসে
হাজার কাঁটাতার পেরিয়ে অনেক ঘুরে
তোমার কাছে আসে,
একটা সুর গুনগনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়
তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়,
আমি আবার আবার ভালোবেসে ফেলে তোমায়।

চুপিসারে খুব গোপনে খামখেয়ালে রাত্রি জাগা ফুল
অন্ধকারে বাতি জ্বেলে খুঁজতে চাওয়া বেয়াক্কেলে ভুল,
রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদ যেভাবে ফিরে যেতে চায়
তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়,
আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়।

প্রশ্নবাণে বিদ্ধ মনে উতরে যাবো নেই কোনো উপায়
কোন সাগরে ডুবলে বলো খুব সহজে ভেসে ওঠা যায়,
স্রোত হারানো নদী যেমন শুকনো মনে সমুদ্রকে চায়
তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়
আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়।

বাংলিশ/Banglish

Ekta gan megher moto akash jure itostoto bhashye Hajar katatar periye onek ghure Tomar kache ashe, Ekta shur gunguniye gunguniye ghum pariye jay Temni abar abar bhalobese felechhi tomay, Ami abar abar bhalobese fele tomay. Chupishare khub gopone khamkheyale raatri jaga phul Ondhokare bati jwele khujte chaoa beyakkele bhul, Rat pohale thanda bhore chand jebhabe phire jete chay Temni abar abar bhalobese felechhi tomay, Ami abar abar bhalobese felechhi tomay. Proshnobane biddho mone utre jabo nei kono upay Kon sagore duble bolo khub shohoje bheshe otha jay, Srot harano nodi jemon shukno mone somudroke chay Temni abar abar bhalobese felechhi tomay Ami abar abar bhalobese felechhi tomay.

Discussion

Public comments for Abar Bhalobese Felechhi Tomay are available on the discussion page.

View discussion