বোঝাতে কি পেরেছি তোমাকে যে তা
বিরহে নিহিত সেই শোক বারতা
যখন আমি থাকবো না তোমার কাছে
আমায় পাবে গীতিকবিতা মাঝে
যাবার বেলায় শুধু সান্ত্বনা নয় কান্না
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
অশ্রু মুছে তুমি তাকাবে
মনকে আলোকিত করবে
তোমার অশ্রু আমায় দূর্বল করে দেয়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
হৃদয়ের না বলা কথা
সে আমার না লেখা বারতা
মেঘকে দূত করে পাঠাবো কখনো তোমায়
আবার দেখা হবে এখনি শেষ দেখা নয়
আবার কথা হবে এখনি শেষ কথা নয়
Discussion
Public comments for Abar Dekha Hobe are available on the discussion page.
View discussion