আবার যখন আকাশ হয়ে
বৃষ্টিজলে আটকে পড়ে
তোমায় দেখবো
তখন তুমি ফিরিয়ে দিও না
আবার যখন অন্তরালে একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো তখন তুমি অভিমান করোনা
যখন নিঝুম রাতের তারা একফালি চাঁদ জোছনা ভরা
জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না
যখন মোহের অন্তরালে রঙিন কোন স্বপ্নজলে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারে না
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
আবার যখন জোছনা রাতে শিশির ভেজা ঘাসের মাঝে
থাকব বসে একা তখন তুমি প্রশ্ন করো না
আবার যখন পথহারা পথে অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি তখন তুমি পিছু ডাক দিওনা
Discussion
Public comments for Abar Jokhon are available on the discussion page.
View discussion