Back to Library
Melancholic

আকাশনীলা Akashneela

UnNamed The Band

Read Akashneela in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

2024

কণ্ঠশিল্পী
আরাফাত হাসান
ধরণ
আধুনিক
Lyrics

আকাশনীলা, তুমি জানলে না
মেঘেরই খামে পাঠিয়েছিলাম।
আকাশনীলা, তুমি বুঝলে না
কতটা তোমায় চেয়েছিলাম।

সব শুন্যতার যন্ত্রণা
মেঘের আঁধার জমেছে
তোমার প্রস্থানে,
আজ এই হৃদয় দুমড়ে গেছে
সব তিক্ত সময় হারিয়ে
তোমার অজান্তেই।

আকাশনীলা, তুমি জানলে না
মেঘেরই খামে পাঠিয়েছিলাম।
আকাশনীলা, তুমি বুঝলে না
কতটা তোমায় চেয়েছিলাম।।

শেষ কান্নার রাত হবে লেখা
বৃথা আলোর এই অপেক্ষা,
হয়তো ভুলে যাবো বলেই
আমাদের হয়েছিল দেখা।

আকাশনীলা, তুমি জানলে না
কতো দীর্ঘ এ প্রতিক্ষা।
আকাশনীলা, তুমি শুনলে না
জমে ছিলো কত কথা।

সব শুন্যতার যন্ত্রণা
মেঘের আঁধার জমেছে
তোমার প্রস্থানে,
আজ এই হৃদয় দুমড়ে গেছে
সব তিক্ত সময় হারিয়ে
তোমার অজান্তেই।

আকাশনীলা ..
এই বুঝি ছিলো শেষ দেখা!

Read in Banglish
Akashneela, tumi janle na Megheri khame pathiyechilam. Akashneela, tumi bujhle na Kotota tomay cheyechilam. Sob shunnotar jontrona Megher adhar jomeche Tomar prosthane, Aaj ei hridoy dumre geche Sob tikto somoy hariye Tomar ojantei. Akashneela, tumi janle na Megheri khame pathiyechilam. Akashneela, tumi bujhle na Kotota tomay cheyechilam.. Shesh kannar raat hobe lekha Britha alor ei opekkhya, Hoyto bhule jabo bolei Amader hoyechilo dekha. Akashneela, tumi janle na Koto dirgho e protikkha. Akashneela, tumi shunle na Jome chilo koto kotha. Sob shunnotar jontrona Megher adhar jomeche Tomar prosthane, Aaj ei hridoy dumre geche Sob tikto somoy hariye Tomar ojantei. Akashneela .. Ei bujhi chilo shesh dekha!
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Abar Hobe Dekha

আবার হবে দেখা

WildBlue

"তোমাকে যখন দেখি আমি মনে হয় আরেকটু ভালোবাসি, তোমাকে যখন ভেবে চলি একা একাই কত কথা বলি।"

Melancholic

Se Kon Dorodiya

সে কোন দরদিয়া

Miles

"সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায় দুঃখ সুখের নদী জলে ডুবায় আবার ভাসায় সে কোন দরদিয়া আমায় কাঁদায় আবার হাসায়"

Melancholic

Sukhi Manusher Bhire Harale Kothay

সুখী মানুষের ভিড়ে হারালে কোথায়

Feedback

"সুখী মানুষের ভিড়ে হারালে কোথায় দুটি জীবনের নদী দুটি দিকে যায় ঝড়েরই হাওয়ায়"

Melancholic

Swapnogulo Holo Elomelo

স্বপ্নগুলো হলো এলোমেলো

Obscure

"যখনই দুঃখগুলো সুখ হতে চায় ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায় সুখ যত ছিলো এ হৃদয় গভীরে অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে"

Melancholic

Nilika

নীলিকা

Shohortoli

"একটু পরে বইবে নদী, কপোল বেয়ে; জমাট শোকের একলা পাহাড়, বুক চিরে উঠবে নেয়ে। নীলিকার নয়নে, কতো কথার আয়োজনে, ঝাপসা আবেগ ডানা ঝাপটে গেলো।"

Melancholic

Lal Shari

লাল শাড়ী

Tanzil Misbah

"কত যত্ন করে রাখি ওরে আমার পোষা পাখি, বড় ভাগ্য গুনে পেয়েছি তোমায়।"

Discussion

Public comments for Akashneela are available on the discussion page.

View discussion