আল্লা ভব সমুদ্ রে আল্লা ভব সমুদ্ররে তরাইয়া লও মোরে
তরান বরান চাই না আমি কেবল চাই তোরে
তরাই মার যাই কর এর লাগি কে ঝুরে
হাছন রাজার মনের সাধ দেখিত তোমারে
চিত্তে কেন তোমার লাগি সদায় ধড়ফড় করে
হাছন রাজার মনে কেবল থাকত তোর হুজুরে
না চাই ধন, না চাই জন, না চাই জমিদারি
হাছন রাজার মনোবাঞ্ছা থাকত চরণ ধরি
পূর্ণ কর আকাঙ্খা প্রভু, ভক্তি করি তোরে
পদতলে রাখ আশিক হাছন রাজারে
Discussion
Public comments for Allah Bhobo Shomudro Re are available on the discussion page.
View discussion