Back to Library
Devotional

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ Amar Ei Poth Chaoatei Anondo

Rabindranath Tagore

Read Amar Ei Poth Chaoatei Anondo in Bengali and Banglish transliteration, from Gitimalya.

Updated

Lyrics

আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত॥

কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশি রই আপন-মনে– বাতাস বহে সুমন্দ॥

সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।

ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে,
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ॥

Read in Banglish
Amar ei poth-chaoatei anondo. Khele jay roudro chhaya, borsha ase boshonto. Kara ei somukh diye ase jay khobor niye, Khushi roi apon-mone– batash bohe sumondo. Saradin ankhi mele duare robo eka, Shubhokhon hotat ele tokhoni pabo dekha. Totokhon khone khone hashi gai apon-mone, Totokhon rohi rohi bhese ase sugondho.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Devotional

Heri Aharaha Tomari Biraha

হেরি অহরহ তোমারি বিরহ

Rabindranath Tagore

"হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে ভুবনে রাজে হে। কত রূপ ধ'রে কাননে ভূধরে আকাশে সাগরে সাজে হে।"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Devotional

Adhar Elo Bole Tai

আঁধার এল ব’লে তাই

Rabindranath Tagore

"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"

Devotional

Aloker Ei Jhornadharay Dhuiye Dao

আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও

Rabindranath Tagore

"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"

Devotional

Eki Sugandhahillola Bahila

একি সুগন্ধহিল্লোল বহিল

Rabindranath Tagore

"একি সুগন্ধহিল্লোল বহিল আজি প্রভাতে, জগত মাতিল তায়॥ হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়॥"

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"

Discussion

Public comments for Amar Ei Poth Chaoatei Anondo are available on the discussion page.

View discussion