আমার একী বিপদ ঘটলো গো
গুরুর নামটি নিবার আমার সময় নাই
আমি পড়িয়াছি ঘোর বিপদে
তরাইয়া লও আমায়।
ভাই বল বন্ধু বল সময় দেখে পলাইল গো
স্ত্রী বল পুত্র বল সঙ্গের সাখী কেই নাই।
ভাইবে রাধারমণ বলে ঠেকলাম ভবের মায়াজালে
আমি চাইয়া দেখি সব বিদেশী
আপন দেশের কেহই নাই।।
Discussion
Public comments for Amar Eki Bipod Ghotlo Go are available on the discussion page.
View discussion