Back to Library
Devotional

আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও Amar Satya Mithya Sokoli Bhulaye Dao

Rabindranath Tagore

Amar Satya Mithya Sokoli Bhulaye Dao lyrics by Rabindranath Tagore (1896). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও,
আমায় আনন্দে ভাসাও ॥
না চাহি তর্ক না চাহি যুক্তি, না জানি বন্ধ না জানি মুক্তি,
তোমার বিশ্বব্যাপিনী ইচ্ছা আমার অন্তরে জাগাও ॥

সকল বিশ্ব ডুবিয়া যাক শান্তিপাথারে,
সব সুখ দুখ থামিয়া যাক হৃদয়মাঝারে।
সকল বাক্য সকল শব্দ সকল চেষ্টা হউক স্তব্ধ-
তোমার চিত্তজয়িনী বাণী আমার অন্তরে শুনাও ॥

Read in Banglish
Amar satya mithya sakoli bhulaye dao, Amay anande bhashao. Na chahi tarka na chahi jukti, na jani bandha na jani mukti, Tomar bishwavyapini iccha amar antare jagao. Sakal bishwa dubiya jak shantipathare, Sab sukh dukh thamiya jak hridoymajhare. Sakal bakyo sakal shabda sakal cheshta hauk stabdha- Tomar chittajoyini bani amar antare shunao.

Related songs

More songs you may enjoy.

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Devotional

Antaro Momo Bikoshito Koro

অন্তর মম বিকশিত করো

Rabindranath Tagore

"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"

Devotional

Hridoye Tomar Doya Jeno Pai

হৃদয়ে তোমার দয়া যেন পাই

Rabindranath Tagore

"হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই ॥"

Devotional

Shunyo Hate Phiri, He Nath, Pothe Pothe

শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে

Rabindranath Tagore

"শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে-- ফিরি হে দ্বারে দ্বারে-- চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ॥"

Empowering

Sorbo Khorbotare Dohe Tobo Krodhodaho

সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ

Rabindranath Tagore

"সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ-- হে ভৈরব, শক্তি দাও, ভক্ত-পানে চাহো ॥ দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ, যাহা ক্ষুদ্র--"

Devotional

Chirosakha He

চিরসখা হে

Rabindranath Tagore

"চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না। সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো॥"

Discussion

Public comments for Amar Satya Mithya Sokoli Bhulaye Dao are available on the discussion page.

View discussion