সবাইকে দিয়ে সবকিছু হয় না
যেমন মানুষ উড়তে পারে না
যেমন তুমি হাসতে ভুলে গেছো
যেমন সাধের স্বপ্নটুকু বেঁচো
আমি ছোট, আমাকে মেরো না
তোমার স্বপ্নের বোঝা দিয়ে,
আমার জীবনটা কেড়ো না
আমার কাঁধে দুনিয়ার বোঝা
ওজন তার একটা জীবন
একবারও ভাবলে না, ভাবলে না
আমি ছিলাম তোমার আপন
এটা কর… ওটা কর… পড় পড়
আরও পড়… হতে হবে… খুব বড়
বলছি যা… তাই কর…
পারিনি আমি যা… পারিবে তুমি তা…
পারতেই হবে তোমাকে
টিচার গুলিয়ে খাও
হাও মাও খাও খাও
গোল্ডেন জিপিএ ডাকে
আমার কাঁধে দুনিয়ার বোঝা
ওজন তার একটা জীবন
একবারও ভাবলে না, ভাবলে না
আমি ছিলাম তোমার আপন
আমি ছোট, আমাকে মেরো না
তোমার স্বপ্নের বোঝা দিয়ে,
আমার জীবনটা কেড়ো না
Discussion
Public comments for Ami Choto Amake Mero Na are available on the discussion page.
View discussion