আমি কি দুঃখেরে ডরাই।
ভবে দেও দুঃখ মা, আর কত চাই।।
আগে পাছে দুঃখ চলে মা, যদি কোনখানেতে যাই।
তখন দুঃখের বোঝা মাথায় নিয়ে দুঃখ দিয়ে মা বাজার মিলাই।।
বিষের কৃমি বিষে থাকি মা, বিষ খেয়ে প্রাণ রাখি সদাই।
আমি এমন বিষের কৃমি মাগো, বিষের বোঝা নিয়ে বেড়াই।।
প্রসাদ বলে, ব্রহ্মময়ি, বোঝা নাবাও ক্ষণেক জিরা।
দেখ সুখ পেয়ে লোক গর্ব করে, আমি করি দুঃখের বড়াই।।
Discussion
Public comments for Ami Ki Dukhkhere Dorai are available on the discussion page.
View discussion