কেউ জানে না আলসে দূপুর
অবাক মনের ভুলে,
তোমায় ছুয়ে যাওয়া কিছু
বাতাস বাউন্ডুলে
নাম ঠিকানা কেউ জানে না
তবু তোমার নামে,
মনের ভুলে একশো চিঠি
বন্দি হলো খামে
সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে
না ঘুমানো রাত্রি তোমার,
আকাশ রাতের মেঘে।
তোমার বোধের সঙ্গী হতে,
আমিও থাকি জেগে
Discussion
Public comments for Amio Thaki Jege are available on the discussion page.
View discussion