অনেক দূরের ঐ যে আকাশ নীল হলো,
আজ তোমার সাথে আমার আঁখির মিল হলো ।
কৃষ্ণচূড়ার মতন এমন অনুরাগে লাল
আজ খেয়ালখুশির ময়ূরপঙ্খী উড়িয়ে দিল পাল ।।
আজ আলাপনে মিষ্টি কথার আলিম্পনা এঁকে
ফুরিয়ে যাবে প্রহরগুলো তোমায় আমায় দেখে
আজ কুহুর গানে দুঁহুর প্রাণের সুর যে খোঁজে তাল ।।
বেশ লাগে এই সীমার বাঁধন ছাড়িয়ে যেতে,
তাই আজ দু’জনে চাই যে শুধু হারিয়ে যেতে ।
আজ এ গান আমার দোল দোলানো প্রজাপতির পাখা
রামধনুকের সাতটি রঙের স্বপ্ন যেন আঁকা
আজ ফাগুনে ওই আগুন ছড়ায় পলাশেরই ডাল ।।
Discussion
Public comments for Anek Durer Oi Je Akash are available on the discussion page.
View discussion