Back to Library
Philosophical

অনিকেত প্রান্তর Aniket Prantor

Artcell

Aniket Prantor lyrics by Artcell (2006). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

তবু এই দেয়ালের শরীরে
যত ছেড়া রং, ধুয়ে যাওয়া মানুষ
পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার
যত উদ্ভাসিত আলো রং
আকাশের মতন অকস্মাৎ নীল
নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ
তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙ্গে

দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ।

তবু এইখানে আছে অবলীল হাওয়া
জানালা বদ্ধ ঘরে আসে যায়
দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত
তোমার ছায়ায় জমে এসে ভয়
আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস
ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা।

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে
দুটো মানচিত্র এঁকে, দুটো দেশের মাঝে
বিঁধে আছে অনুভুতিগুলোর ব্যবচ্ছেদ।

তবু এই দুটি কাঁটাতারে, শহরের মতো করে
ভীড়ে ভরে গেছে ঘুম আমার
অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে
সময়কে এপিটাফ ভেবে হাঁটু গেড়ে বসে

তবু এখানে বাতাস আসে দূরত্বের উৎসাহে
শরৎ জমে আছে ঠান্ডা ঘাসে
তোমার চোখের মাঝে দূরের একা পথ
এখানে ভাঙ্গে না দুটো দেশে

মেঘের দূরপথ ভেঙ্গে বুকের গভীর অন্ধকারে
আলোর নির্বাসন স্মৃতির মতন
অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে
সময় থেমে থাকে অনাগত
যুদ্ধের বিপরীতে।

এখানে সরনীর লেখা নেই নাম, কোন শহীদ স্মারকে
তোমার জন্য জমা থাকে শুধু স্বপ্নঘর
জানালায় ঝুলে থাকে না, শূন্যতার অবচেতন
তোমার ঘরের অন্ধ আলোয় অদেখা

এখানের নির্জন
অনিকেত প্রান্তর

তবু তোমার ভাঙ্গা স্মৃতি, ছেঁড়া স্বপ্ন, দোমড়ানো খেলাঘর
ছেঁড়া আকাশ ভাঙ্গা কাঁচে
আলো আর অন্ধকার তোমার
তোমার দেয়ালে কত লেখা, মানুষের দেয়ালে দেয়াল
বেড়ে ওঠে কাঁটাতার, এখানে মহান মানচিত্রের
ভাগাড়

তোমার শূন্য ঘরে ভরা স্মৃতি
জড়ো পাথরে লেখা নাম
শহীদ সরনী, জানালার বাইরে
ভাসে গেছে দূরের আকাশ
বিঁধে আছি সময়ের কাঁটাতারে
বিঁধে আছো ছেঁড়া আকাশের মতো তুমি

তোমার স্বপ্নের, দলাপাকানো
বাসি কবিতা, নষ্ট গানে
তোমার জানালার বাইরে শূন্য আকাশ
তবু অনিকেত এই প্রান্তরে

এখানে এখনও শরতের প্রচুর বাতাসে
সবুজের ঘ্রানে
ভরে আছে অন্ধকার এ ঘর তোমার
দেয়ালে এখন শুধু মৃত্যুর মৃত রেখাপাত

তোমাকে কড়া নাড়ে স্মৃতিরা ভাঙ্গা স্বপ্ন
ঘুমের মতো নেশাময় কত

কত শিশু কত আলোর মশাল নিভে গেছে
নিভে গেছে কত অচেনা ভয়
তোমাকে এখন অপরিণত এক অচেনা স্মৃতি মনে হয়
তোমার জানালার বাইরে শূন্যে
দূরর স্বপ্নঘর, ঝুলে আছি নির্জনতায়
মৃত্যু কি অনিকেত প্রান্তর ?

Read in Banglish
Tobu ei deyal-er shorire joto chhera rong, dhuye jaoa manush peshadar protihingsha tomar chetonar joto udbhashito alo rong akasher moton okoshmat neel neele dube thaka tomar priyo kono mukh tar chokher kachakachi eshe keno poth bhenge duto manchitro eke, duto desher majhe bidhe ache onubhutigulor byabocched. tobu eikhane ache obolil hawa janala boddho ghore ashe jay deyal dhore bere othe moddhorat tomar chayay jome eshe bhoy aloke chine ney amar obaddho shahosh bhetore ekhon ki nei kapurush ondhokar eka. tomake ghire pothgulo shob shore jay ratrir ei eka ghor jhule ache shunner katatare duto manchitro eke, duto desher majhe bidhe ache onubhutigulor byabocched. tobu ei duti katatare, shohorer moto kore bhire bhore geche ghum amar oceton kokhon bewarish, matir kache eshe shomoyke epitaph bhebe hatu gere boshe tobu ekhane batash ashe durotter utshahe shorot jome ache thanda ghashe tomar chokher majhe durer eka poth ekhane bhange na duto deshe megher durpoth bhenge buker gobhir ondhokare alor nirbashon smritir moton obikol shopnoghor bandha smritir ondho nirjone shomoy theme thake onagoto yuddher biporite. ekhane shoronir lekha nei nam, kono shohid smaroke tomar jonno joma thake shudhu shopnoghor janalay jhule thake na, shunnotar oboceton tomar ghorer ondho aloy odekha ekhaner nirjon aniket prantor tobu tomar bhanga smriti, chhera shopno, domrano khelaghor chhera akash bhanga kanche alo ar ondhokar tomar tomar deyale koto lekha, manusher deyale deyal bere othe katatar, ekhane mohan manchitrer bhagar tomar shunno ghore bhora smriti joro pathore lekha nam shohid shoroni, janalay baire bheshe geche durer akash bidhe achi shomoyer katatare bidhe acho chhera akasher moto tumi tomar shopner, dolapakano bashi kobita, noshto gane tomar janalar baire shunno akash tobu aniket ei prantore ekhane ekhono shoroter prochur batashe shobujer ghrane bhore ache ondhokar e ghor tomar deyale ekhon shudhu mrityur mrito rekhapath tomake kora nare smritira bhanga shopno ghumer moto neshamoy koto koto shishu koto alor moshal nibhe geche nibhe geche koto ochena bhoy tomake ekhon oporinoto ek ochena smriti mone hoy tomar janalar baire shunne durer shopnoghor, jhule achi nirjonotay mrityu ki aniket prantor?

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Aniket Prantor are available on the discussion page.

View discussion

Related Tracks

Melancholic

Lin

লীন

Artcell

"লীন জড়তায়, নীল আকাশে ঝড় বাঁধা পড়ে, ভাঙা মানুষে"

Existential

Krittim Manush

কৃত্রিম মানুষ

Artcell

"কালো মেঘে ঘেরা পৃথিবীতে কৈশোর বয়সেই আমি শিখেছি নিজেকে চিনতে অন্যের দৃষ্টিতে"

Philosophical

Mukhosh

মুখোশ

Artcell

"মুখোশে আমায় যেমন দেখো পরিচ্ছন্ন তোমার মত মুখোশে আমার শরীর ঢাকা তোমার চোখেও মুখোশ আঁকা"

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Melancholic

Onnoshomoy

অন্যসময়

Artcell

"আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা হৃদয়ের কলুষতার বিষাক্ততা দূষিত করেছে আমায় সমাজের নিত্য চাপে……"

Melancholic

Oshomapto Shantona

অসমাপ্ত সান্ত্বনা

Artcell

"তোমার অহংকার ছায়ায় আমার আজ অস্তমিত দেখ অতীত স্মৃতির যত ক্ষত আঁকড়ে ধরে রাখো"