বাক্সে বাক্সে Bakshe Bakshe

Arnob

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্স দিয়ে স্বপ্ন আশা

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা
বাক্সে বাক্সে ঘুরে বেড়াই
যাচ্ছে উড়ে আঁকার পাতা।

ছোট বড় রঙ্গীন বাক্স
ভীড় করেছে সবুজ মাঠে
রোদ বৃষ্টি বাক্সে পড়ে
বাক্সে আছি অন্ধকারে।

বাংলিশ/Banglish

Bakshe bakshe bondi baksho Bakshe bakshe bondi basha Baksho diye baksho gora Baksho diye shopno asha Boka baksher kop poreche Hariye geche ganer khata Bakshe bakshe ghure berai Jacche ure akar pata. Choto boro rongin baksho Bhir koreche sobuj mathe Rod brishti bakshe pore Bakshe achi ondhokare.

Discussion

Public comments for Bakshe Bakshe are available on the discussion page.

View discussion