ওরে ও
ওরে ও
ডাকে মন, সোনা মন
বেলা বয়ে যায়,
সে গেছে কাদের নায়
জোছনা গাছে ফুল ধরেছে,
খোকা ঘরে আয়
বেলা বয়ে যায়,
সে গেছে কাদের নায়
জোছনা গাছে ফুল ধরেছে,
খোকা ঘরে আয়
রোদ্দুর ডানা মেলে,
রামধনু গায়ে ফেলে,
চাঁদ কপালে চাঁদ টিপ
রোদ্দুর গেলে উড়ে,
সাতরঙা মিঠে সুরে,
আমাকে খুঁজে পেলে কি?
ওরে ও
ওরে ও
ডাকে মন, সোনা মন
মায়ার পাখি গায়,
দেখো সুয্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবি না আজ,
আয় না ঘরে আয়
সোনার কাঠি কই?
শীতল পাটি কই?
নিশুতরাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই
ফুলবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই
(মা গো) ফুলবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই
মায়ার পাখির সুর,
রোদ্দুরে ভরপুর,
আলোর জাহাজ ফিরব ঘর আজ,
বল না কতদূর
ও… ঘুমপাড়ানি গান, তারে মেপে দেব ধান
উথাল-পাথাল ঢেউয়ের তলে কান্নাজলে চান
ফুলবাগানের বুকের ভেতর চাঁদেরই সন্তান
ও… ফুলবাগানের বুকের ভেতর চাঁদেরই সন্তান
মায়ার পাখি গায়,
দেখো সুয্যি ফিরে চায়
আলোর জাহাজ খেলবি না আজ,
আয় না ঘরে আয়
মায়ার পাখির সুর,
রোদ্দুরে ভরপুর,
আলোর জাহাজ ফিরব ঘর আজ,
বল না কতদূর
রোদ্দুর ডানা মেলে,
রামধনু গায়ে ফেলে,
চাঁদ কপালে চাঁদ টিপ
রোদ্দুর গেলে উড়ে,
সাতরঙা মিঠে সুরে,
আমাকে খুঁজে পেলে কি?
Discussion
Public comments for Bela Boye Jay are available on the discussion page.
View discussion