ভালো লাগে জ্যোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে
আমার জানালায় উদাস দুপুর
কবিতার বই খুলে দেখছে
গাঁয়ের সেই পথে জামের মুকুল
পড়ে আছে পাকা লাল বটফল
এক গরুর গাড়ি সেই যে পথে
ক্লান্তির ছাপ রেখে চলছে
সেগুন কাঠের ঐ দরজা ভেঙে
বিকেলের রোদ এসে থামলে
আমার কবিতা শুকসারী হয়ে
মগ্ন চেতনার শীস দেয়
আমি পিয়ানোতে হাত রেখে
ভালো লাগা সব ধরে রাখছি
ভালো লাগে জ্যোৎস্না রাতে
মেঘ হয়ে আকাশে ভাসতে
ধানের শীষে বাতাস হয়ে
কিষানীর মন ছুঁয়ে যেতে
ভালো লাগে রোদ হয়ে
ঐ পাখির ডানা ছুঁয়ে খেলতে
Discussion
Public comments for Bhalo Lage Jotsna Rate are available on the discussion page.
View discussion