ভালোবাসার মরশুম Bhalobashar Morshum

মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।

নেই, মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই,
মিলবে সব জীবনের ক্যালকুলাস।

স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।

ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।।

ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়।

ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।

দিন, বদলে যাবে ফের
হাত ধরে সময়ের,
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।।

বাংলিশ/Banglish

Mon eke eke dui Ekakar ami tui, Ar na chokh phiriye, ektu hash. Nei, mone ki kichui? Tor thoter dana chui, Milbe sob jiboner calculus. Sritira geche porobash Kothara hoyeche nijhum, E buke tobu baromash Bhalobashari morshum, Bhalobashari morshum. Dak name deke jai Shei ager toke chai, Shei je shei takalei, sorbonash. Jhor ele tui, sathe thakle ki bhoy Tor thikanay, pathalam e hridoy. Prem hole ek sure gaan beje jay Se dey jokhom, tobu shei to bhejay. Byathara phireche epash Balishe jome bhanga ghum, E buke tobu baromash Bhalobashari morshum, Bhalobashari morshum. Din, bodle jabe pher Hat dhore somoyer, Phutbe thik mon maifik mon polash Phutbe thik mon maifik mon polash Phutbe thik mon maifik mon polash.

Discussion

Public comments for Bhalobashar Morshum are available on the discussion page.

View discussion