ভ্রমরারে ! কি মনে করি আইলে প্রাণ নলিনী ভবনে |
একি অপরূপ, সরোজে সদয়, নিদয় কেতকী কাননে ||
ত্যজিয়ে এমন সুখ, দুখে আগমন, বুঝিতে না পারি নাথ,
কহ কি কারণ |
অধিনীজনে কি পড়িয়াছে মনে, কি ভ্রমে আইলে এখানে ||
দেখহ তপন সখা জগতে বিদিত, হেরি হই বিকসিত,
থাকিলে মুদিত |
তাহার কিরণ, শেষে দহে প্রাণ, না হয় শীতল জীবনে ||
Discussion
Public comments for Bhromorare Ki Mone Kori Aile are available on the discussion page.
View discussion