ভুবনজোড়া আসনখানি
আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥
রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভরা সকল বাণী—
আমার হৃদয়-মাঝে বিছাও আনি ॥
ভুবনবীণার সকল সুরে
আমার হৃদয় পরান দাও-না পূরে।
দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ—
তোমার করুণ শুভ উদার পাণি
আমার হৃদয়-মাঝে দিক্-না আনি ॥
Discussion
Public comments for Bhubon Jora Ashonkhani are available on the discussion page.
View discussion