Back to Library
Melancholic

ভুল জন্ম Bhul Jonmo

Artcell

Bhul Jonmo lyrics by Artcell (2002). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Onno Shomoy
Release

2002

গীতিকার
রুপক
কণ্ঠশিল্পী
লিংকন
Lyrics

আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো
জীবন ভুল না হতে পার,
হয়ত সময় ভুল ছিল
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি
নষ্ট হচ্ছে স্বকীয়তা,
ক্রমশ নষ্ট হচ্ছি আমি (২)

তবু চিৎকার যখন অর্থহীন আর্তনাদ
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা
সবাই যখন আদিম উল্লাসে মত্ত
ভুল জন্ম তোমাকে জানাই বিদায় (২)

স্বপ্নমঞ্চে মেলানো যায়না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায়
আমার এ অস্তিত্ব

ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার
কষ্টে ডুবে থাকা নয়,
নয় আর হাহাকার
আমার দ্বৈতসত্তা
করছে আজ অস্বীকার
সময় তাকিয়ে দেখ
পরিবর্তন বাস্তবতার

চোখের কোণে লেগে থাকা স্মৃতি
ঘুমের মত তীব্র ভালবাসা
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা
ভুল জন্মে আমার অসাড়তা

Read in Banglish
Ami jonmate dekhechi Jiboner sob bhulgulo Jibon bhul na hote pare, Hoyto shomoy bhul chilo Shomoyer bhule jibonmonche Obhinoy korchi ami Noshto hocche swokiyota, Kromosho noshto hocchi ami (2) Tobu chitkar jakhon orthohin artonad Protibad kono durboddho bhasha Sobai jakhon adim ullashe motto Bhul jonmo tomake janai biday (2) Shopnomonche melano jayna jibon Olik shopne bodlay na bastobota Shomoy bodlay, bodlay e jibon Dhire phike hoye jay Amar e ostityo Bhuler beshati shesh hoye jak ebar Koshte dube thaka noy, Noy ar hahakar Amar dwoitoshotta Korche aj oswikar Shomoy takiye dekho Poriborton bastobotar Chokher kone lege thaka sriti Ghumer moto tibro bhalobasha Alingone nimogno shunnyota Bhul jonme amar osharota
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Ghune Khawa Rod

ঘুণে খাওয়া রোদ

Artcell

"চারটি দেয়াল ক্রমশ সরে আসে বৃত্তের ভেতরে কমে আসে আলো, বস্তুর চারিপাশ এখন নীরব।"

Melancholic

Agranthito Golpo

অগ্রন্থিত গল্প

Artcell

"হারানো সেই দিনগুলো আমার আজও আমায় পিছু ডাকে পুরানো সেই স্মৃতিগুলো অন্ধকারে লুকিয়ে থাকে"

Existential

Krittim Manush

কৃত্রিম মানুষ

Artcell

"কালো মেঘে ঘেরা পৃথিবীতে কৈশোর বয়সেই আমি শিখেছি নিজেকে চিনতে অন্যের দৃষ্টিতে"

Philosophical

Mukhosh

মুখোশ

Artcell

"মুখোশে আমায় যেমন দেখো পরিচ্ছন্ন তোমার মত মুখোশে আমার শরীর ঢাকা তোমার চোখেও মুখোশ আঁকা"

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Melancholic

Olos Shomoyer Pare

অলস সময়ের পাড়ে

Artcell

"অলস সময়ের পাড় ধরে হাটছি ঢেউ এসে পড়ে পৃথিবীর শব্দ ও নিরবতায় ভাঙে অন্ধকার"

Discussion

Public comments for Bhul Jonmo are available on the discussion page.

View discussion