Back to Library
Philosophical

বিধাতারই রঙে Bidhatari Ronge

Vibe

Bidhatari Ronge lyrics by Vibe (2007). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Chena Jogot
Release

2007

কণ্ঠশিল্পী
শুদ্ধ ফুয়াদ সাদি
ধরণ
আধুনিক
Lyrics

আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায় অনুপ্রেরিত বিদ্রোহী এক কবি,
প্রকৃতি আমার অনেক দিনের দুঃসময়ের সাথী
তাই মেঘে ঢাকা পড়া একাকী
চাঁদের স্নিগ্ধ আভায় মাতি।
সুখ যেন সেই চন্দ্রিমা রাত, বিষাদ জোছনা
ব্যর্থতাকে সাধ্য নীল নদ মোহনায়
নীল নিয়ে যাচ্ছি আমি অন্য কোথায়

জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ
মায়াবী পুর্নিমার কি উল্লাস
স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর
রাগিণীর সুর……

আমি কোন এক পাখীর ডানায় আছড়ে পড়া রোদ,
আমি আমার সুপ্ত ব্যর্থতার অন্তর্নিহিত ক্রোধ,
আমি হারানো বেদনার রঙে রাঙাই আমার দিন
রঙে রাঙাই আমার দিন
আর অন্তহীন গ্লানির পথে পথে হাটি আমি

জোছনা যাচ্ছে দেখ নীরবে আজ
মায়াবী পুর্নিমার কি উল্লাস
স্বচ্ছ কুয়াশায় বাজে কি রাগিণীর সুর
রাগিণীর সুর……

আমি বিধাতারই রঙে আঁকা এক অস্পষ্ট ছবি
আমি তারই কবিতায়……

Read in Banglish
Ami bidhatari ronge aka ek osposhto chhobi Ami tari kobitay onuprerito bidrohi ek kobi, Prokriti amar onek diner dushshomoyer sathi Tai meghe dhaka pora ekaki Chander snigdho abhay mati. Sukh jeno sei chondrima rat, bishad jochhona Byorthotake saddhyo nil nod mohonay Nil niye jachhi ami onno kothay Jochhona jachhe dekho nirobe aj Mayabi purnimar ki ullash Shoccho kuyashay baje ki raginir sur Raginir sur…… Ami kono ek pakhir danay achhre pora rod, Ami amar supto byorthotar ontornihito krodh, Ami harano bedonar ronge rangai amar din Ronge rangai amar din Ar ontohin glanir pothe pothe hati ami Jochhona jachhe dekho nirobe aj Mayabi purnimar ki ullash Shoccho kuyashay baje ki raginir sur Raginir sur…… Ami bidhatari ronge aka ek osposhto chhobi Ami tari kobitay……

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Mone Pore

মনে পড়ে

Vibe

"কালো কালো এলোমেলো, অগোছালো একরাশ চুল স্মৃতিগুলো থমকে থাকে, আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা। মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ…"

Melancholic

Odhora

অধরা

Vibe

"আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ, এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ"

Surreal

Shopnodev

স্বপ্নদেব

Vibe

"অজানা অদেখা আলোর ভুবন ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন এসবই দেখি অজানা আলোতে স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে"

Melancholic

Ashar Prodip Jele

আশার প্রদীপ জ্বেলে

Vibe

"আলোর পৃথিবী দূরের অস্পষ্ট অজানা স্মৃতি আঁধার প্রকৃতিতে আমার অস্তিত্ব চিরমলিন।"

Nostalgic

Nostalgia

নষ্টালজিয়া

Vibe

"কবে যাবো ফিরে, কবে যাবো ফিরে কবে যাবো ফিরে বুড়িগঙ্গার তীরে আমার শীতলক্ষ্যার তীরে সাতার কেটে করবো গোসল"

Melancholic

Ure Chole Jai

উড়ে চলে যায়

Vibe

"ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি অজানা এক নিরবতার সুরে দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায়"

Discussion

Public comments for Bidhatari Ronge are available on the discussion page.

View discussion