Back to Library
Melancholic

বিপ্রতীপ Biprotip

Artcell

Biprotip lyrics by Artcell (2023). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

শত ব্যাথায় ঢাকা ক্ষত
অবিশ্বাস মোড়া নিশ্বাস যত
স্মৃতিগুলো সব মৃত্যুর মত
ঘনিয়ে আসে
বিগত জীবনের মত

ভুলে গড়া ভুলের বহর
এড়াবে কে হেলায় প্রহর?
প্রেরণারা জীবনের ভীড়ে
ক্ষয় হয়ে
হারানো তোমাকেই খুঁজে ফেরে

তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভীড়বোনা এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই

কত দশক পেরিয়ে যাওয়া স্মৃতি
স্মৃতির মতই ধূসর যথারীতি
একাকী সরে যাওয়ার
এ ভয়ে কাটে সময়
হয়তো কোনদিন আসবে
শিশির ভেজা ঘাসে
তোমার স্মৃতির ছায়ায়
আঁধার শহরের স্বপ্ন
আমাদের অভিমান ভোলায়

রোদ ফিকে হয়ে যায়
মিথ্যে মনে হয় সব পারাপার
বোকা রাত জেগে রয়
ঠিক, ভুল মনে হয় আবার
স্মৃতি একা পরে রয়
মনের স্তব্ধতার এই আভায়
আলো জ্বলে নিভে যায়
বোকা সময় কোন ধাঁধায়

আজও হাঁটি সে পথে মানুষের ভীড়ে
তোমারই খোঁজে
বিষন্ন খাতায়
ছেঁড়া মলাটে মোড়ানো
ভালোবাসার ভাঁজে

তবু থেকে যায় কথা
জমে একরাশ নিরবতা
আমি ভীড়বোনা এ বাঁকে
যেথা মুখোশ আঁকা মুখে
নিভে যাওয়া প্রদীপ
তুমি আমি বিপ্রতীপ
অভিমানের খেলায়
আমি জিতেও তোমায় হারাই

হেঁটে ফিরি কোন আশায়
শত স্মৃতির আবর্জনায়
…… অজানায়

Read in Banglish
Shoto bethay dhaka khoto Obishwash mora nishwash joto Sritigulo sob mrityur moto Ghoniye ase Bigoto jiboner moto Bhule gora bhuler bohor Erabe ke helay prohor? Preronara jiboner bhire Khoy hoye Harano tomakei khunje phere Tobu theke jay kotha Jome ekrash nirobota Ami bhirbona e banke Jetha mukhosh aka mukhe Nibhe jawa prodip Tumi ami biprotip Obhimaner khelay Ami jiteo tomay harai Koto doshok periye jawa sriti Sritir motoi dhushor jothariti Ekaki sore jawar E bhoye kate somoy Hoyto konodin asbe Shishir bheja ghashe Tomar sritir chayay Andhar shohorer shopno Amader obhiman bholay Rod phike hoye jay Mitthe mone hoy sob parapar Boka rat jege roy Thik, bhul mone hoy abar Sriti eka pore roy Moner stobdhotar ei abhay Alo jwole nibhe jay Boka somoy kon dhadhay Aajo hati se pothe manusher bhire Tomari khonje Bishonno khatay Chera molate morano Bhalobashar bhanje Tobu theke jay kotha Jome ekrash nirobota Ami bhirbona e banke Jetha mukhosh aka mukhe Nibhe jawa prodip Tumi ami biprotip Obhimaner khelay Ami jiteo tomay harai Hete phiri kon ashay Shoto sritir aborjonay ...... Ojanay
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Obosh Anubhutir Deyal

অবশ অনুভূতির দেয়াল

Artcell

"তোমার জন্য পৃথিবী আজ নিয়েছে বিদায় তবু তোমার টুকরো ছায়ায় ডুবে আছে কত মিথ্যে আগুন অন্ধকারময় কত স্মৃতি কত সময়"

Hopeful

Shohid Shoroni

শহীদ সরণী

Artcell

"ভোর হোক তোমারও জানালায়, ভোর হোক ধ্বংসস্তূপে, চাপা পড়া শহরে, শহীদ সরণীর পীচঢালা পথে"

Melancholic

Dhushor Shomoy

ধূসর সময়

Artcell

"নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন আলোর নিচে যে আঁধার খেলা করে সে আঁধারে শরীর মেশালে…হে…"

Melancholic

Oshomapto Shantona

অসমাপ্ত সান্ত্বনা

Artcell

"তোমার অহংকার ছায়ায় আমার আজ অস্তমিত দেখ অতীত স্মৃতির যত ক্ষত আঁকড়ে ধরে রাখো"

Philosophical

Otritio

অতৃতীয়

Artcell

"শ্রেষ্ঠ আমি নিজেকে নিয়ে পরিপূর্ন মহাজগতে ছড়িয়ে আছে আজ আমার চিহ্ন জন্ম থেকে অনুভবের অতৃপ্ততা শেষ নিঃশ্বাসে দাঁড়িয়ে ভাবায় আমায়"

Melancholic

Rahur Gras

রাহুর গ্রাস

Artcell

"শূন্যতায় এঁকেছি গভীরতা দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা জানিনা জীবনের, সেই সলতে কোথায়"

Discussion

Public comments for Biprotip are available on the discussion page.

View discussion