বড় আশা করে এসেছি গো
কাছে ডেকে লও
ফিরাইও না জননী।
দিনহীনে কেহ চাহে না
তুমি তারে রাখিবে জানি গো।
আর আমি যে কিছু চাহিনে
চরণতলে বসে থাকিবো,
আর আমি যে কিছু চাহিনে
জননী বলে শুধু ডাকিব।
তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়
কেঁদে কেঁদে কোথা বেড়াব
ঐ যে হেরি
তমসঘনঘোর
গহন রজনী।
Discussion
Public comments for Boro Asha Kore Esechhi Go are available on the discussion page.
View discussion