Back to Library
Devotional

বর্তমানে দেখাও মুরশীদ Bortomane Dekhao Murshid

Phulbasuddin

Bortomane Dekhao Murshid lyrics by Phulbasuddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
ফুলবাসউদ্দীন
ধরণ
বাউল
Lyrics

বর্তমানে দেখাও মুরশীদ, অনুমানে মানব কেনে,
যেমন মহাম্মদ দেখেছিল, তেমনি দেখাও দীনহীনে।।

বার লাখ তের হাজার, তিন শত পঁচিশ প্রচার।
তাহার মধ্যে কেবা অধর, আমি খুঁজে পাইনি ধ্যানে জ্ঞানে।।

আর এক মোকামেতে শুনা, নয় লাখ ফকির আনাগোনা,
কোথায় সে খাদেম রব্বানা, যার নাম জারী ‘কুল-আরফিনে’

হায় পাঁচ পাঁচা পঁচিশের ঘরে, আমায় দেখাও দেখি তারে,
কোন ছুরতে কি আকার ধরে, চেয়ে আছে কোন দিক পানে।

অজুদ মাঝে যা দেখালে, খোদ কুদরিতে আছে মিলে।
খোদ মানুষকে দেখব বলে, ফুলবাস চেয়ে আছে চরণ পানে।।

Read in Banglish
Bortomane dekhao murshid, onumane manbo kene, Jemon Mahommod dekhechhilo, temni dekhao dinhine. Bar lakh tero hajar, tin shoto ponchish prochar. Tahar modhye keba odhor, ami khunje paini dhyane gyane. Ar ek mokamete shuna, noy lakh phokir anagona, Kothay she khadem robbana, jar nam jari ‘kul-arphine’ Hay panch pancha ponchisher ghore, amay dekhao dekhi tare, Kon churote ki akar dhore, cheye achhe kon dik pane. Ojud majhe ja dekhale, khod kudrite achhe mile. Khod manushke dekhbo bole, Phulbas cheye achhe choron pane.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Dekhe Tomar Kaj Gulo

দেখে তোমার কাজ গুলো

Phulbasuddin

"দেখে তোমার কাজ গুলো। যায় নাকে সাই দয়াল বলা।। তোমার দয়াল নামের এমনি গুণ, পান্তা ভাতে মেলে না নুন"

Philosophical

Monmaji Tor Songe Chora

মনমাঝি তোর সঙ্গে চোরা

Arkum Shah

"মনমাঝি তোর সঙ্গে চোরা, না দেয় ধরা, খাকের নৌকায় রং বেপারি মনমাঝি তোর নৌকায় সোনা, চোরের জানা, ফিরে চুরায় গিরগয়াই চড়ি"

Devotional

Hare Krishna Harinam Lao Re Mon Durachar

হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার

Radharaman Dutta

"হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার ঐ নাম না লইলে জীবন অসার।। ঝমকে পানি উঠে নাও তুমি কার ভরসায় বৈঠা বাও রে"

Devotional

Harinam Koro Saar

হরিনাম কর সার

Radharaman Dutta

"হরিনাম কর সার। একবার মনের খেদে হরি বল। মনপাখি আমার। ভবের হাটে আইস যাওয়া ঠেকাবায় রে একবার।"

Devotional

Bhober Kana Re

ভবের কানা রে

Naim Miya

"ভবের কানা রে কেন ভবের কাজে রও সদা মাতিয়া আসল কর্ম না করিলায় ধরাতে আসিয়া"

Mystical

Haoyar Ghore Dom Atka Poreche

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে

Lalon Shah

"হাওয়ার ঘরে দম আটকা পড়েছে কি অপরূপ কারখানা। শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।"

Discussion

Public comments for Bortomane Dekhao Murshid are available on the discussion page.

View discussion