বৃন্দাবনের যত সখী হীরার কলসী দেখি
এখন যায় তারা সরোবরের ঘাটে গো সখী।।
কই গো শ্যামে বাজায় বাঁশি শাশুড়ীর ঘরে থাকি
ননদীর জ্বালায় মারি এখন সাইমু কত জ্বালা গো সখী।।
ননদীয়ে বলাইন বধু কদমতলে কিসের মধু
এখন কদমতলে নন্দের চিকন কালা গো সখী।।
পদের উপর পদ খুঁইয়া কদম্বে হেলান দিয়া
এখন বাজায় বাঁশি জয়রাধা বলিয়া গো সখী।।
কোন ঘাটে ভরিতাম। জল সব সখীর মন চঞ্চল
এখন ভরাইন জল শানের বান্ধাইল ঘাটে গো সখী।।
কলসী ভরিয়া রাধে তুলিয়া লইয়া মাঝার কাঙ্কে
এখন ধীরে ধীরে চলছে। রাজপথে গো সখী
গোসাই রাধারমণ বলে শোন গো শ্ৰীমতী রাধে
এখন তোমার প্ৰেমে বান্ধা চিরকাল গো সখী।
Discussion
Public comments for Brindaboner Joto Sokhi Hirar Kolosi Dekhi are available on the discussion page.
View discussion