বাস স্টপেজ Bus Stoppage

নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে
বাস স্টপেজ…… ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে
বুকে জমা পোস্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন
বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত
কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে
ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস
চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে
সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়িযাত্রী কোনো হাসিমুখ
এই সন্ধ্যায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানল না কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস
বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন
বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালোবাসি”
চাক্ষুষ সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছাড়িয়ে একটু দূরে
বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী
বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি
বিক্রি হয় কত কমিক কমিক সিরিজ
উদাস বিজ্ঞাপনে কাটে পণ্য রিলিজ
এই সন্ধ্যায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানল না কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।

বাংলিশ/Banglish

Narsari chariye, chourastar more Bus stoppage…… full stop hoye dariye Buke joma poster- art gallerir moto udashin Bokhate karo cell number- bigyapon hoye bibroto Kora perfume oyotha subash batase Klantihin chutchhe kichhu birotihin bus Chokchoke piche beroshik brishti naam likhe gechhe Sondhani hawker khunje beray garijatri kono hashimukh Ei shondhay, rastay, dariye achhe Kichhu shopno bikri kore jara Janlo na kichhutei, jhulchhe akash bhora tara.. Kishorir hate phuler subash, chuye dite chay chokchoke glass Brishtir chhante bheja polythene, Mirpur jabe birotihin Biborno thonte signboard hashi, bolchhe premika "tomay bhalobashi" Chakkhush shakkhi rastar more, narsari chariye ektu dure Bigyapon hoy ex-sundori Bus stoppage-e ashe icchhe ghuri Bikri hoy koto comic comic series Udash bigyapone kante ponnyo release Ei shondhay, rastay, dariye achhe Kichhu shopno bikri kore jara Janlo na kichhutei, jhulchhe akash bhora tara..

Discussion

Public comments for Bus Stoppage are available on the discussion page.

View discussion