ব্যর্থ প্রাণের আবর্জনা Byartha Praner Aborjona

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো॥

দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু—
পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো॥

নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি—
দেখতে তোময় না যদি পাই নাই-বা দেখি।
ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া-পাওয়া,
ভাব্‌নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো॥

বাংলিশ/Banglish

Byartha praner aborjona puriye phele agun jwalo. Ekla rater ondhokare ami chai pother alo. Dundubhite holo re kar aghat shuru, Buker modhye uthlo beje guruguru— Palay chhute supti rater swapne-dekha mondo bhalo. Niruddesher pothik amay dak dile ki— Dekhte tomay na jodi pai nai-ba dekhi. Bhitor theke ghuchiye dile chawa-pawa, Bhabnate mor lagiye dile jhorer haowa Bojroshikhay ek poloke miliye dile sada kalo.

Discussion

Public comments for Byartha Praner Aborjona are available on the discussion page.

View discussion