আকাশ পানে চেয়ে চেয়ে
সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড়
অরুন্ধতী স্বাতী সপ্তঋষির খেলা, সব দেখেছি
শুধু-
চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি
কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি
বন্ধুরা সব বলে এমন ধারা হলে চোখ নাকি আর সারেনা
যদি হঠাৎ এমন করে কারো চোখেতে চোখ পড়ে
তবে দৃষ্টি নাকি ফেরেনা
বল তাহলে কি আমার এ চোখ নষ্ট আমি করেছি
বন্ধুরা সব বলে এমন ধারা হলে ঘোর নাকি আর কাটেনা
আমার প্রানটা জ্বলে মরে, মন কেমন যেন করে
আমার কিছুই ভালো লাগেনা
তাই চিন্তা করে পাইনা বুঝে বেঁচেছি কি মরেছি
Discussion
Public comments for Chand Dekhte Giye are available on the discussion page.
View discussion