রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
জোছনার জানালায় তোমার চুলেরা
ভুল বাতাসেই দেখি উড়ে উড়ে যায়
ভুল বাতাসেই দেখি উড়ে উড়ে যায়
তবে ক্ষতি কি বল সে ভুল হতে
তোমার চুলেই নিজেকে হারাতে
তোমার চুলেই নিজেকে হারাতে
মেঘের তল্লাটে তোমার চোখেরা
পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায়
পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায়
তবে ক্ষতি কি বল পলাতক হতে
তোমার চোখেই নিজেকে ভেজাতে
তোমার চোখেই নিজেকে ভেজাতে
রোদের আড়ালে তোমার ছায়া
এলোমেলো হেঁটে যায় বিবাগী ধূলোয়
তবে ক্ষতি কি বল বিবাগী হয়ে
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়
Discussion
Public comments for Chaya are available on the discussion page.
View discussion