চিলতে রোদে পাখনা ডোবায় Chilte Rode Pakhna Dobay

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকী হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?

বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
আলতো ঘুমেই দুঃখটাকে খানিক সুখের প্রলেপ দেওয়া।।

মাঝদুপুরে হঠাত সেদিন আচমকা সব পড়লো মনে
ব্যস্ত শহর ভিড় জমালো
তাক বুঝে ঠিক ফেললো কোনে।

রেতের বেলা একলা এখন জিড়োচ্ছে সব শহরতলী
চোখ দু’টো খুব পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি…

বাংলিশ/Banglish

Chilte rode pakhna dobay Muchki hashe shohortoli Roj shokale porchhe mone Ei kothata kemne boli? Balish chador epash opash Ektukhani goriye neya, Alto ghumei dukkhotake khanik shukher prolep deya.. Majhdupure hothat shedin achomka shob porlo mone Byasto shohor bhir jomalo Tak bujhe thik fello kone. Reter bela ekla ekhon jirochhe shob shohortoli Chokh duto khub porchhe mone Ei kothata kemne boli…

Discussion

Public comments for Chilte Rode Pakhna Dobay are available on the discussion page.

View discussion