চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি
তুমি হে প্রভু—
তুমি চিরমঙ্গল সখা হে তোমার জগতে,
চিরসঙ্গী চিরজীবনে ॥
চিরপ্রীতিসুধানির্ঝর তুমি হে হৃদয়েশ—
তব জয়সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে
চিরদিবা চিররজনী ॥
Read Chirobondhu Chironirbhor Chiroshanti in Bengali and Banglish transliteration, from Gitobitan.
Updated
1893
চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি
তুমি হে প্রভু—
তুমি চিরমঙ্গল সখা হে তোমার জগতে,
চিরসঙ্গী চিরজীবনে ॥
চিরপ্রীতিসুধানির্ঝর তুমি হে হৃদয়েশ—
তব জয়সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে
চিরদিবা চিররজনী ॥
More songs you may enjoy.
সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে
Rabindranath Tagore
"সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে ॥ আমি কেবল বসে আছি, আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল-সাঁজে ॥"
অগ্নিশিখা, এসো এসো
Rabindranath Tagore
"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"
আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে
Rabindranath Tagore
"আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে! কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥ হৃদয়ে উথলে তরঙ্গ চরণপরশের তরে, তারা চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।"
অন্তর মম বিকশিত করো
Rabindranath Tagore
"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"
হৃদয়ে তোমার দয়া যেন পাই
Rabindranath Tagore
"হৃদয়ে তোমার দয়া যেন পাই। সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই ॥"
যদি ঝড়ের মেঘের মতো
Rabindranath Tagore
"যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর তবে দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর ॥"
Discussion
Public comments for Chirobondhu Chironirbhor Chiroshanti are available on the discussion page.
View discussion