চোখ বুজে পেরিয়ে গেছি
আমি কত সাগর নদী
শুধু তোমার হৃদয় সাগরে
ডুবেছে আমার তরী
ও কিন্নরী বলো কি করি
তুমি তো আছ সুখেই
আর আমি ডুবে ডুবে মরি
অস্থির হয়ে আমি মাঝদরিয়ায়
খুঁজে বেড়াই তোমায় শুধু তোমায়
সন্ধ্যা তারারা আমায় ভয় দেখায়
তারার ঐ মেলায় আমি খুঁজেছি তোমায়
ভেসে যায় এই জীবন ভেসে যায়
জোসনারা আমাকে ভয় দেখায়
Discussion
Public comments for Chokh Buje Periye Gechi (Kinnori) are available on the discussion page.
View discussion