চল্ রে মনা গুরুর দেশে চল্
আলোয় আলোয় রাঙবে রে তুই
পুছবে হৃদয় মল।।
চল্ রে মনা গুরুর দেশে
টানবে কাছে ভালোবেসে
করবে আপন ভালোবেসে
দুখ সাড়বে সকল।।
গুরুর দেশে guru দয়ালে
বসে আছেন তসবিহ তুলে
প্রেমে প্রেমে কায়া জ্বলে
নাই দুঃখ অনল।।
যে যা খুশি বললে বলুক
তাতে নাহি নিস মনা দুখ
কেউ না যদি ভালোবাসুক
দেয় না গুরু ছল।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
গুরুর দেশে যাও চলিয়া
সরল পথে দিন কাটাইয়া
জীবন হোক সরল।।
Discussion
Public comments for Chol Re Mona Gurur Deshe Chol are available on the discussion page.
View discussion