বলোনা কীভাবে বলি তোমায়
করেছো পাগল প্রথম দেখায়
হয়েছি তোলপাড় অচেনা ঘোরে
তোমায় নিতে চাই আপন করে
চলোনা দুজনে কাছে আসি
চলোনা মেঘে মেঘে দূরে ভাসি
চলোনা কিছু না মেনে ভালোবাসি
চলোনা সাজাই মিলে সুখেরই পৃথিবী, চলোনা
আমাদের গল্প হবে রুপকথা
ছাড়িয়ে স্বপ্নেরই সীমানা
তুমি আমি যেন হবো নদীর মতো
বয়ে যাবো ছুঁয়ে ছুঁয়ে অজানা
তুমি ছাড়া চায়না কিছু এ মন
তোমাকে নিয়ে সব কল্পনা
হৃদয়ে আমি রাখব তোমায় সারাক্ষণ
তুমি ছাড়া এ মন কিছু না বোঝে না
না মন সেতো কোন
বাঁধা মানেনা যে এবার
তুমি হাত ধরে বলো পাশে থেকে বলো
ভালোবেসে কি হবে না আমার
Discussion
Public comments for Cholo Na are available on the discussion page.
View discussion