Back to Library
Devotional

দেখে যা তোরা নদিয়ায় Dekhe Ja Tora Nodiyay

S. D. Burman

Dekhe Ja Tora Nodiyay lyrics by S. D. Burman (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

1932

কণ্ঠশিল্পী
শচীন দেববর্মণ
Lyrics

দেখে যা তোরা নদিয়ায়।
গোরার রূপে এল ব্রজের শ্যামরায়।
মুখে হরি হরি বলে হেলে দুলে নেচে চলে,
নরনারী প্রেমে গলে ঢলে পড়ে রাঙা পায়॥

ব্রজে নূপুর পরি নাচিত এমনই হরি,
কুল ভুলিয়া সবে ছুটিত এমনই করি।
শচি মাতার রূপে কাঁদে মা যশোদা,
বিষ্ণুপ্রিয়ার চোখে কাঁদে কিশোরী রাধা।
নহে নিমাই নিতাই, ও যে কানাই বলাই,
শ্রীদাম সুদাম এল জগাই মাধাই-এ হায়॥

অসি নাই বাঁশি নাই, এবার শূন্য হাতে,
এসেছে ভুবন ভুলাতে
লীলা-পাগল এল প্রেমে মাতাতে,
ডুবু ডুবু নদিয়া, বিশ্ব ভাসিয়া যায়॥

Read in Banglish
Dekhe ja tora Nodiyay. Gorar rupe elo Brojer Shyamray. Mukhe Hori Hori bole hele dule neche chole, Nornari preme gole dhole pore ranga pay. Broje nupur pori nachito emoni Hori, Kul bhuliya sobe chutito emoni kori. Shachi matar rupe kande ma Jashoda, Vishnupriyar chokhe kande kishori Radha. Nohe Nimai Nitai, o je Kanai Bolai, Shridam Sudam elo Jogai Madhai-e hay. Osi nai bashi nai, ebar shunyo hate, Eseche bhubon bhulate Lila-pagol elo preme matate, Dubu dubu Nodiya, bisho bhashiya jay.

Related songs

More songs you may enjoy.

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Towhideri Murshid Amar Mohammader Nam

তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম

Abbasuddin Ahmed

"তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ঐ নাম জপলেই বুঝতে পারি খোদায়ী কালাম – মুর্শিদ মোহাম্মদের নাম।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Lukochuri Khelte Hari

লুকোচুরি খেলতে হরি

Kazi Nazrul Islam

"লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে। লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥"

Devotional

Rakho E Minoti Tribhubonpoti

রাখো এ মিনতি ত্রিভুবনপতি

Kazi Nazrul Islam

"রাখো এ মিনতি ত্রিভুবনপতি তব পদে মতি (রাখো)। আঁখির আগে যেন সদা জাগে তব ধ্রুব জ্যোতি॥"

Devotional

Sakhi Jayni To Shyam Mathuray

সখী যায়নি তো শ্যাম মথুরায়

Kazi Nazrul Islam

"সখী যায়নি তো শ্যাম মথুরায়, আর আমি কাঁদব না সই। সে-যে রয়েছে তেমনই ঘিরে আমায়॥"

Discussion

Public comments for Dekhe Ja Tora Nodiyay are available on the discussion page.

View discussion