দেখে নাই দেখে নাই আল্লা’য়
বাল্য নাচন আমার।
নাচিতে হইবে আমায়
আল্লাহর ও দরবার।।
মন নাচে মোর প্রাণ নাচে মোর
নাচে রে সুখ দুখে
তেমনভাবে থাকি আমি
আল্লাহ যেমন রাখে।।
দুখে নাচে আল্লাহ বলে
সুখে বলে আল্লাহ
আল্লাহ বিনে না মাপিবো
কিছুই তুলে পাল্লা।।
চাই কেবলি আল্লাহর দেখা
দেখবো জ্ঞান চক্ষে
বিরাজ করিবেন আল্লাহ
মোর রুহানি বক্ষে।।
নাঈম বলে আল্লাহ এক
যে করে বিশ্বাস
মরনে ও শান্তমতে
ছাড়ে সে নিঃশ্বাস।।
Discussion
Public comments for Dekhe Nai Dekhe Nai Allay Balya Nachon Amar are available on the discussion page.
View discussion