দেখিলাম না আল্লাজির নাম
একবার ডাকিয়া
আল্লাজির নাম না লহিলাম
ভব কাজে মাতিয়া।।
এক ও অদ্বিতীয় আল্লাহ
এটা না বুঝিয়া
নাস্তিক রইলো পাগল মনা
দ্বীনের পথ ভূলিয়া
শান্তশুদ্ধ করলাম মন আমার
আল্লাহর পথে ফিরিয়া।।
নামাজ নাহি কায়েম করলাম
মিছা ছল দেখাইয়া
কাজ করিয়া শেষ করিলে
নামাজে যাবো চলিয়া
হায়রে মিছা ছলনা মোর
মুখ নিল ফিরাইয়া।।
নাঈম এখন পথ পেয়েছে
চোখ গেল খুলিয়া
আল্লাজি মোর করবেন দয়া
পথে এলাম ফিরিয়া
আল্লাহ পথের পথিক হলাম
দুনিয়াবি থুইয়া।।
Discussion
Public comments for Dekhilam Na Allahjir Naam Ekbar Dakiya are available on the discussion page.
View discussion