ধুপছায়া গোধূলিবেলায় তুমি কাছে এসো
সুখছোঁয়া রূপসী রাতে তুমি ভালবেসো
তুমি ভালবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
মেঘ এসে যদি কোন দিনও
এ মন ছুঁয়ে ছুঁয়ে যায়
ঝড় এসে যদি কোন দিনও
হৃদয় ভেঙ্গে দিয়ে যায়
প্রেমেরই অরণ্যে ব্যাকুল তুমি
কোন দিন ভুলে যেও না
বিষাদে যদি কোন দিনও
এ মন কাঁদে বেদনায়
বিরহ যদি উঁকি দেয় মনে
দিন কাটে নিরাশায়
পিয়ানোর সুর আমারই গান
কোন দিনও ভুলে যেও না
তুমি ভালবেসো শুধু আমাকেই
হৃদয়ে ধরে রেখো
Discussion
Public comments for Dhupchaya are available on the discussion page.
View discussion