এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে, হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা
নিরালায় একা একা, এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই, শুধু তারই সাথে
এ যেন কল্পনা, মিলন মোহনা
রঙিন চাদর বোনা
এ এমন বিনিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
আঁধারে চুপি চুপি, আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই, এত আপন করে
এ যেন প্রভাতে, গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময়, কিছু শুভ সূচনা
এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা
Discussion
Public comments for E Emon Porichoy are available on the discussion page.
View discussion