এ কি তোমার মানের সময়? সমুখে বসন্ত!
দেখ, কুসুম কাননে, বিহরয়ে অলিগণে, হরিষ নিতান্ত।
মন্দ মন্দ সমীরণ, বহে অতি ঘনে ঘন, মদন দুরন্ত।
মনেতে বুঝিয়ে দেখ, বাহ্যেতে উদয় দেখ, যামিনীর কান্ত।
অতি সুমধুর রব, করয়ে কোকিল সব, হও হরষিত।
ইথে যদি থাকে মান, ঋতুরাজের অপমান, জানহ নিতান্ত।
Discussion
Public comments for E Ki Tomar Maner Somoy are available on the discussion page.
View discussion