এবার ভাঙল বুঝি ভুল
সম্মুখে ওই মৃত্যু খাঁড়া পশ্চাতে ত্রিশূল
এবার, ভাঙল বুঝি ভুল
টুট্ ছে আঁধার ফুটছে আলো, ছুট্ ছে নরনারী
শঙ্কা কিরে ডঙ্কা মেরে দাওনা সাগর পাড়ি
এবার———
আসমুদ্র হিমাচলের অসন্তোষের ঝড়ে
কংসরাজের কাঁপছে কারা কখন ভেঙে পড়ে
এবার—–
ডাক্ দিতেছে কুচবিহার আর কাকদ্বীপের ওই মাটি
সেই ডাকে খাঁক্ হোকনা মোদের তুচ্ছ ঝগড়াঝাঁটি
এবার——
দুর্যোধনের সৈন্য আজও সগর্বে বিরাজে
কোথায় আছ সব্যসাচী নির্যাতিতের মাঝে
এবার——-
বাজাও তোমার পাঞ্চজন্য, প্রলয় হুঙ্কারে
ওঙ্কার ধ্বনি গর্জে উঠুক প্রণব ঝঙ্কারে
এবার——
প্রতিভার এই আত্মা আজও বৌবাজারের মোড়ে
অহল্যার অজাত শিশু পিছু পিছু ঘোরে
এবার——-
শত শহীদের খুনে আমাদের ঋণ
শুধিবারে আসিতেছে সেই শুভদিন
এবার—–
জেগে ওঠো মৃত্যুঞ্জয়ী অমর জনতা
মুছে দাও অতীতের ব্যর্থতার কথা
এবার——
আগে চলো, আগে চলো, হও আগুয়ান
মরণ বিজয়ী হিন্দু আর মুসলমান
এবার——-
সবাকার এ মাটিতে মিলেমিশে বাঁচ্ তে
দিতে হবে ভোট যেথা ধানশীষ কাস্তে
এবার——
গুরুদাস পাল
Discussion
Public comments for Ebar Bhanglo Bujhi Bhul are available on the discussion page.
View discussion