এই রূপালী গীটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে
মনে রেখো তুমি কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোটাতে হাসি
চলে গেছি শুধু সুর থেকে কত সুরে
শুধু ভেবো তুমি অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
জ্বলে গেছি আমি কোন স্মৃতি পুড়ে
Discussion
Public comments for Ei Rupali Guitar Phele are available on the discussion page.
View discussion