তুমি যদি বলো
ভোরের বেলার কাক
শব্দ করা একলা ইস্টিমার
ফেরিওলার হাক
লাঠি হাতে ডাকাত সর্দার
রাত জাগা হাইওয়ের
ঘুমিয়ে পরা কোনো এক ড্রাইভার
এই শহর আমার
এই মানুষ আমার
তুমি শুনতে কি পাও
ভিড়ের মাঝে কেউ
মতিঝিলের শাপলা ফুলে পানি
আর এক স্কুল বালিকার সবুজ ড্রেস খানি
গোরস্থানে ফকির
মাজারে মাজারে জিকির
এই শহর আমার
এই মানুষ আমার
Discussion
Public comments for Ei Shohor Amar are available on the discussion page.
View discussion