গানে তোমায় আজ ভোলাবো
প্রাণে তোমার সুর দোলাবো
রং ঝরিয়ে মন ভরিয়ে
সুরে সুরে হৃদয়ে ঢেউ ভোলাবো।
বাতাস শুধায় মোরে বল গো।
কোথায় এ গান তুমি পেলে
কোন সে স্বপ্নলোকে গেলে
এই গান এই সুর মেলে।
এই গান শুনে পাখী মোর পানে চায়
আমি জানি কেন সে সুর ভুলে যায়
না-না গান ভুলে যায়।
পাখী কেন লাজ পায়।
জানেনা সে আমি যে এই গান শুনিয়ে
আঁখিতে তোমারি আজ মায়া বোলাবো।
Discussion
Public comments for Gane Tomay Aaj Bholabo are available on the discussion page.
View discussion