ঘর সংসার সবাই তো চায়
কজনের আর মেটে আশা ,
টাকা থেকেও সবই ফাঁকা
সখি না যদি পাও ভালবাসা ।।
পেয়েছে যে প্রেমেরই স্বাদ
ও সে চায়না মহল চায়না প্রাসাদ ,
কুড়ে ঘরেই স্বর্গ যে তার
ভালোবাসার ভালোবাসা ।।
ভালোবাসা সাগর হয়ে দেয় ফিরিয়ে শুধু,
প্রেম বিনে জীবন যেন তপ্ত মরু ধূধূ ।
বেসেছে যে শুধুই ভালো
ও তার হাসিতে ম্লান চাঁদের আলো,
ভালোবাসার ছোঁয়া পেয়ে হায়
বোবা মুখেও ফোঁটে ভাষা ।।
Discussion
Public comments for Ghor Shongshar Shobai To Chay are available on the discussion page.
View discussion